দেশের খবর

নেত্রকোণা জেলায় শ্রেষ্ঠ এএসপি আক্কাস আলী

ভালো পারফরমেন্স ও সাফল্যের সাথে বিভিন্ন ঘটনা প্রতিরোধে স্বীকৃতিস্বরুপ জেলার শ্রেষ্ঠ এএসপি সার্কেল সম্মাননা পেয়েছেন দুর্গাপুর সার্কেলের সিনিয়র এএসপি আক্কাস আলী। বুধবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সাফল্যের স্বীকৃতির জন্য সিনিয়র এএসপি আক্কাস আলী হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। এ সময় অন্যদের মধ্যে, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ, সাহেব আলী সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সিনিয়র এএসপি আক্কাস আলী বলেন, আমার আজকের এ অর্জনে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে পুলিশি কাজে যারা আমাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব সময় সহযোগিতা করেছেন আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। পুলিশি দায়িত্বটা আমি আমার উপর অর্পিত দায়িত্ববোধ থেকেই করে যাচ্ছি। আমি এ ধারা অব্যাহত রাখতে দুর্গাপুর—কলমাকান্দা এলাকার সকলের সহযোগিতা কামনা করছি।


সম্পর্কিত খবর