খুলনা

নড়াইলে নবাগত পুলিশ সুপার আল-মামুন শিকদারের দায়িত্ব গ্রহণ

নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আল-মামুন শিকদার। রোববার (৩০ নভেম্বর) দুপুরে ‘ডিস্ট্রিক্ট পুলিশ নড়াইল’ ফেসবুক আইডিতে এ তথ্য জানানো হয়।

 

নড়াইলে যোগদানকালে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা। শনিবার নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ আল-মামুন শিকদার। এর আগে তিনি বরগুনা জেলার পুলিশ সুপার ছিলেন। এদিকে, নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলামকে পঞ্চগড় জেলায় পদায়ন করা হয়েছে।



সম্পর্কিত খবর