দেশের খবর

নড়াইলে মাদরাসা ও এতিমখানায় কম্বল বিতরণ

নড়াইল শহরের মহিষখোলা এলাকার জরিনা বেগম মহিলা মাদরাসা ও এতিমখানায় কম্বল বিতরণ করা হয়েছে। নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সভানেত্রী জেলা প্রশাসক পত্নী শারমিন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারসহ মাদরাসার শিক্ষার্থীরা। শীতের প্রকপের মধ্যে কম্বল পেয়ে খুশি হয়েছে মহিলা মাদরাসা শিক্ষক, শিক্ষার্থীসহ এতিমরা। 



সম্পর্কিত খবর