শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য—এ মূলমন্ত্র নিয়ে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে শ্রমিক প্রতিনিধি সম্মেলন।
২৬ সেপ্টেম্বর শনিবার সকালে পঞ্চগড় চেম্বার অব কমার্স মিলনায়তনে এই শ্রমিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রাব্বানী।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ও রংপুর বিভাগীয় চা সেক্টরের সভাপতি আবুল বাশার বসুনিয়ার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হোসেন বাদল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসাধারণ সম্পাদক ড. মো. জিয়াউল হক, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, বোদা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সফিউল্লাহ সুফি এবং জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি ও কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান।
শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। শ্রমিক প্রতিনিধি সম্মেলনে পঞ্চগড়ের পাঁচ উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।