জাতীয়

পরিবারসহ সাবেক ৫ এমপির বিদেশ যেতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দুদকের

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৫ সংসদ সদস্যসহ তাদের পরিবারের সদস্যদের বিদেশ যেতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই এই সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিশন। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিদেশ যেতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হওয়াদের মধ্যে রয়েছে, ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের সাবেক এমপি নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আবু জাহির, নোয়াখালী-১ আসনের সাবেক এমপি এইচ এম ইব্রাহিম এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন। 

একইসঙ্গে এ সব সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে-মেয়েদেরও বিদেশ যেতে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।

বায়ান্ন/এমএমএল/একে



সম্পর্কিত খবর