খবর প্রতিদিন

পর্তুগালে ওসমানীনগরের তরুণের অস্বাভাবিক মৃত্যু



পর্তুগালে সাজু আহমেদ (২৩) নামের সিলেটি এক তরুণ আত্মহত্যা করেছেন। সাজু ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে খাগদিওর গ্রামের নোয়াবাড়ির সুরুজ আলীর ছেলে।

মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে পর্তুগালের লিসবন শহরে সাজু আত্মহত্যা করেন। তবে কী কারণে আত্মহত্যা  করেছেন এখনো জানা যায়নি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাজুর পরিবারের ঘনিষ্ঠজন খাগদিওর গ্রামের যুবক রাহেল আহমদ জানান, সাজু ২০২১ সালে পর্তুগাল যান। সম্প্রতি তিনি টেলিফোনে দেশি এক মেয়েকে বিয়ে করেছেন।

 
 


সম্পর্কিত খবর