রাজনীতি

পাবনায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গণমিছিল ও পথসভায়

পাবনার সাঁথিয়ায় নাগডেমরা ইউনিয়ন  বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পথসভা ও গণমিছিল করেছে বিএনপি নেতা ভিপি শামসুর রহমান ও সংগঠনের নেতাকর্মীরা ।

শনিবার (১২ জুলাই) বিকাল ৩ টার দিকে বেড়া বাসস্ট্যান্ড থেকে নাগডেমরা ইউনিয়নের ,সেলন্দা ,পাথালিয়া হাট ও সাঁথিয়ার মধ্যে গিয়ে গণমিছিল শেষ হয়। এ সময় সাধারণ মানুষের সামনে পথসভায় খন্ডিত বক্তব্য ও রাখেন তিনি।

ভিপি শামসুর রহমান বলেন, চলমান সময়ে দেশের মধ্যে কিছু পূর্ব পরিকল্পনা ভিত্তিক বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে বিএনপির উপর অপ-রাজনীতির দায় চাপানোর চেষ্টা করছে একটি মহল। পাবনা-১ বেড়া সাঁথিয়াবাসীকে এই ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুতি থাকার আহ্বান ও জানান তিনি। এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার ও নির্দেশ দেন। পথসভায় ভিপি শামসুর রহমান ছাড়া ও রাজনৈতিক বক্তব্য প্রদান করেন, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুর বারি সান্টু,সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক শাহজাহান আলী ও করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজনু ।

এ সময় আরো উপস্থিত ছিলেন করমজা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইমদাদুল হক , সাথিয়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহিন মল্লিক, সাথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিখন মোল্লা ,বিএনপি নেতা সাঈদ,ছাত্রদল নেতা শান্ত,মিলু । গণমিছিল ও পথসভায় অংশ নেন পাবনা-১ আসনের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



সম্পর্কিত খবর