চট্টগ্রাম প্রতিদিন

পুলিশের উপ পরিদর্শক পদে নিয়োগ পেলেন কুতুবদিয়ার ৩ জন

বাংলাদেশ পুলিশের উপ পরিদর্শক ( এসআই) পদে নিয়োগ পেলেন কুতুবদিয়ার ৩ জন। আগামী ১৪ অক্টোবর তারা ট্রেনিংনে যোগদান করবেন। এর আগে নতুন নিয়োগ প্রাপ্ত ৩ জন বুধবার কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নিয়োগপ্রাপ্তরা হলেন,  উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকার সফর মুল্লুকের ছেলে মো. সাদ্দাম হোসেন, একই ইউনিয়নের পূর্ব আলী আকবর ডেইল এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. আজম খান ও বড়ঘোপ ইউনিয়নের আরব সিকদার এলাকার নেপাল দাশের ছেলে নিউটন দাশ।
 
সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-পরিদর্শক মো. সাদ্দাম হোসাইন বলেন, তারা দেশের কাছে দায়বদ্ধতার জন্য মানুষের সেবার লক্ষ্য নিয়েই পুলিশে যোগদান করতে যাচ্ছেন। নিজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দারের সাথে বুধবার সৌজন্যে সাক্ষাৎ করতে গেলে তিনি গঠনমূলক ও সৎ ভাবে চাকুরী করার পরামর্শ দেন তাদেরকে। পুলিশ বিভাগে একজন সৎ অফিসার হিসেবে সুনাম অর্জনে সবার দোয়া ও আর্শীবাদ চান তারা।আগামী ১৪ অক্টোবর রাজশাহীর সারদায় পুলিশ ট্রেনিং সেন্টারে যোগদান করবেন। এছাড়া উপ পরিদর্শক পদে সকল ক্ষেত্রেই অত্যন্ত স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

 



সম্পর্কিত খবর