ফুলবাড়িয়া উপজেলায় শাপলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৩ মে) বিদ্যালয় প্রসঙ্গে শাপলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য মোঃ সুরুজ্জামান এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকার ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান ভুঞা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শরাফ উদ্দিন শর, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ রুহুল আমীন, অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক,
অধ্যক্ষ একেএম সামছুল হক, ইউপি
চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক,
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক মনজু, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব ইলিয়াস প্রমুখ।
এর আগে প্রধান অতিথি অনুষ্ঠান স্থলে পৌঁছলে
শিক্ষার্থীরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান। পরে মঞ্চে উপবিষ্ট হলে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শিক্ষার্থীরা গান পরিবেশন করে শুভেচ্ছা ও স্বাগত জানান। এবং শাপলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিশোর চন্দ্র সাহা স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের কলেজের অংশ জাতীয়করণ,বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল সহ বিভিন্ন বিষয়ের দাবি দাওয়া তুলে ধরেন।