দেশের খবর

ফুলবাড়িয়ায় ঐতিহ্যবাহী জাতীয় পিঠা উৎসব

উপজেলা প্রশাসনের সহযোগিতায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে' জাতীয় পিঠা উৎসব' রবিবার  বিকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকার পিঠা উৎসব শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ময়মনসিংহ- উপ-পরিচালক ড.নাসরিন আক্তার বানু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ, অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান (রাসেদ),মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, সহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও কৃষি- উপসহকারী কর্মকর্তা বৃন্দ এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গ। শীতের পিঠা-পুলিসহ উপজেলার ১৩ টি ইউনিয়নের  বৈচিত্র্যময় পিঠার পসরা সাজিয়ে উৎসবে আগত দর্শনার্থীদের মনোযোগ কেড়েছে পিঠা উৎসবে অংশ নেয় স্টলগুলো। 



সম্পর্কিত খবর