ফুলবাড়িয়া উপজেলায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকার কে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ফুলবাড়িয়া'র আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকার। উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ রুহুল আমীন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুবকর ছিদ্দিক, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোজাম্মেল হক।