দেশের খবর

ফুলবাড়িয়ায় বাটা শো-রুম উদ্বোধন

ফুলবাড়িয়ায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে ফিতা কেটে বাটা শো-রুম শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার থানার সম্মুখে এই প্রথম বাটা শো-রুম উদ্বোধন করেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ¦ মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বাদল, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল বারেক, যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম কাজল, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম (রাকিব), স্বাস্থ্য সহকারী শাকিল চৌধুরী, ডিস্টিক ম্যানেজার মো. মাহমুদুর রহমান, স্টোর ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, সেলসম্যান মো. মনিরুজ্জামান, মো. মাহবুব প্রমূখ। পরে মুসল্লিম উম্মার কল্যাণ ও ব্যবসায়িক উত্তরোত্তর সাফল্য মঙ্গলার্থে বিশেষ দোয়া পরিচালনা করেন- মুফতি মোঃ ইলিয়াস মাহমুদী।

 

এসময় প্রোপ্রাইটর মোহাম্মদ মাকছুদুর রহমান খোকন বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে গ্রাহকদের বাটা পন্যের উপর ১০% ডিসকাউন্ট ঘোষণা সহ এবং সততার সহিত ব্যবসা পরিচালনার স্বার্থে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।



সম্পর্কিত খবর