দেশের খবর

ফুলবাড়িয়া কলেজ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া কলেজ কমিটির উদ্যোগে ফুলবাড়িয়া কলেজ দ্বি-তল বিশিষ্ট  মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) দ্বি-তল বিশিষ্ট ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ কাস্টমস এর শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও ফুলবাড়িয়া কলেজের গভর্নিং বডির সভাপতি ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম। 

 

এ-সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন,গভর্নিং বডির সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্দলীয় প্রাথী  আলহাজ আব্দুল মালেক সরকার,বিদ্যুৎসাহী সদস্য প্রফেসর অধ্যক্ষ আমানুল্লাহ, প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম,মোঃ গোলাম মোস্তফা,ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম নয়ন,চান্দালি সরকার,মোঃ শফিকুল ইসলাম তোতা,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক সাইফুন নাহার প্রমূখ।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ইকবাল হোসেন,সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুল আজিজ,ত্রিশাল পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান,সমাজ সেবক ফজলুল কাদের বুলবুল,আবু সাইদ চৌধুরী,পৌর কাউন্সিলর চান মাহমুদ,কাজী ইমান আলী,শরীফ মিয়া,আবুবকর সিদ্দিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মোঃ রফিকুল ইসলাম রাকিব, ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান শোয়েবসহ শিক্ষক,সাংবাদিক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ফুলবাড়িয়া মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আশরাফুল আলম।

উল্লেখ্য ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া কলেজটি স্থাপিত হয়েছে ১৯৭২ সালের পর কলেজ ক্যাম্পাসে নামাজের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনুদানের মাধ্যমে গভর্নিং বডির সভাপতি ডঃ মোহাম্মদ তাজুল ইসলাম ভিত্তি প্রস্তর স্থাপন করেন। 



সম্পর্কিত খবর