আওয়ামী লীগের সেই দলীয় কোন্দল ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ থাকায় দলটির তৃণমূলেও বিভক্ত হয়ে পড়েছেন নেতা-কর্মীরা। ভোটের প্রচার-প্রচারণা নিয়েও দ্বিধাবিভক্ত তারা। ময়মনসিংহ-৬, ফুলবাড়ীয়া আসনে নৌকা প্রতীক বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট এর হয়ে আবার কেউ স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীকে নির্বাচন করছেন ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকারের পক্ষে অবস্থান নিয়ে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। এবার তার বাবার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন নিজের মেয়ে সেলিমা বেগম সালমা। ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় এলাকা জুড়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। বাবা-মেয়ে ভোটযুদ্ধে থাকায় দলীয় নেতাকর্মীরা চরম বিপাকের মধ্যে রয়েছেন।এই আসনে ভোটের লড়াইয়ে বয়স্ক নৌকার মাঝিতে অনেকটাই চাপে পড়েছে আওয়ামীলীগের নৌকা। দুই প্রার্থীই নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন। এ আসনের ভোটাররা বলছেন, নির্বাচনে ছয় প্রার্থী থাকলেও নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। নৌকার প্রার্থী মোসলেম উদ্দিন বলেন, আসনটি আওয়ামীলীগের ঘাটি। আমি এমপি দায়িত্বে থাকাকালে এলাকার অনেক উন্নয়ন করেছি। নিশ্চয়ই মানুষ তা ভুলে যায়নি। আশা করি, জনগণ আমাকেই নির্বাচিত করবে। স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকারের বলেন, বিজয়ের গতিতে ছুটছে ট্রাক। প্রধানমন্ত্রী আমাদের প্রার্থী হওয়ার বিষয়টি উন্মুক্ত করে দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি সংসদ নির্বাচনে এসে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব থেকে সদ্য পদত্যাগ করেছি। দায়িত্ব পালনকালে অনেক উন্নয়ন করেছি, অনেক কর্মপরিকল্পনাও রয়েছে আমার। এমপি নির্বাচিত হয়ে তা বাস্তবায়ন করব। প্রচারণায় সব শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আসনে ছয় প্রার্থী থাকলেও নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা,অভিযোগ, প্রচারণা,গণসংযোগ ও আলোচনা-সমালোচনায় চলছে নৌকা ও ট্রাক প্রতীকের দুই প্রার্থীর লড়াই।তুলনামূলকভাবে পিছিয়ে বাকিরা।হেভিওয়েট দুই প্রার্থীর প্রভাব প্রচারণায় নিজেদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন অধিকাংশ প্রার্থী। আর বাকীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল লাঙ্গল প্রতীক নিয়ে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রওশন এরশাদপন্থি জাতীয় পার্টি নেতা ডা. খন্দকার রফিকুল ইসলাম (ডা. কেআর ইসলাম) কেটলী প্রতীক নিয়ে, কৃষক শ্রমিক জনতা লীগের প্রিন্সিপাল আব্দুর রশিদ গামছা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর সব প্রার্থীই পুরোদমে প্রচারণা চালাচ্ছেন। আসনটি থেকে ছয়জন প্রার্থী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে পাল্টাপাল্টি হামলা অভিযোগে তুমুল লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন নৌকা প্রতীকের প্রার্থী মোসলেম উদ্দিন এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকার। রাজনীতিতে আগে থেকেই বিরোধ চলে আসছে উভয়ের মধ্যে। সংসদ নির্বাচনকে টার্গেট করে তা চূড়ান্ত পর্যায়ে রুপ নেয়। মনোনয়ন ফরম জমা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্রে চলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান।এরমধ্যে টানা চতুর্থ বার নৌকা নিয়ে মনোনয়ন পেলেও হাল ছাড়েনি মালেক।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে মনোনয়ন না পেলেও নাগরিক কমিটির ব্যানারে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। এদিকে উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি হয়েও নৌকার বিপক্ষে নির্বাচন করায় আওয়ামীলীগের সভাপতি অটো বহিস্কার দাবি করেন। এদিকে নৌকা ট্রাকের তুমুল লড়াইয়ে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছেন বাকিরা। অনেকেই হেভিওয়েট দুই প্রার্থীর তুমুল লড়াইয়েও পেরে উঠতে পারছেন না বলেও জানান। এদিকে নির্বাচন বর্জন করতে বিএনপি ও সমমনা দলগুলো লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন।