আগামী বছরের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের হওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আর সেই নির্বাচন মহোৎসবের হবে বলে জানান তিনি।
রবিবার বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
মুহাম্মদ ইউনূস বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন হবে মহোৎসবের। আর এই নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে।’