বরগুনার-২(বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মরহুম গোলাম সবুর টুলু’র সহধর্মিনী সুলতানা নাদিরা। তিনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট। তার নিকটতম বিএনএম প্রার্থী আ. রহমান খোকন পেয়েছেন ১ হাজার ৯৫১ ভোট। বরগুনা রিটার্নী অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ২৪৭ ভোট। এর মধ্যে বামনা উপজেলায় ৬৫ হাজার ৪৬৭ ভোট, পাথরঘাটা উপজেলায় ১ লাখ ৪১ হাজার ২৪৯ ভোট ও বেতাগী উপজেলায় ১ লাখ ১০ হাজার ৫৩১ ভোটার রয়েছেন। তিন উপজেলার রিটার্নী কর্মকর্তাদের সূত্রে জানাগেছে, বামনায় মোট ভোট কাস্টিং হয়েছে ৪৯.৩৮শতাংশ, পাথরঘাটায় ৫৫.৪৭ বেতাগীতে ৪৩ শতাংশ।
বরগুনা-২ আসন থেকে আওয়ামীলীগের বিজয় লাভকারী সুলতানা নাদিরা প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলু এর সহ ধর্মিণী। বিএনপি ও জাতীয় পার্টির আধিপত্যে থাকা এই আসনটিতে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়ে গোলাম সরোয়ার টুলু সকলকে অবাক করে দিয়েছিলেন। তিনি নমব জাতীয় সংসদের এমপি থাকা অবস্থায় সড়ক দূঘর্টনায় মৃত্যু বরণ করেন। পরে সুলতানা নাদিরা একাদশ জাতীয় সংসদের ৩১৫ সংরক্ষিত সদস্য হিসেবে মনোনীত এমপি হন।