চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে আইনশৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

বাঁশখালীতে আইনশৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা সোমবার (৩০ জুন) দুপুরে বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিন, বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার, বীর মুক্তিযোদ্ধা ছরওয়ার হোছাইন চৌধুরী, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, সাধনপুর ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন কামাল, বাঁশখালী হাসপাতালের আরএমও ডাক্তার তৌফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, খানখানাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, বাহারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মাবুদ, কালীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, ছনুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দীন, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা প্রমুখ।
সভায় বাঁশখালীর গুনাগারী মোড়ে সরকারী জায়গা জবর দখলের বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সরকারি জায়গা জবর দখল ঠেকাতে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে বলা হয় একটি কুচক্রী মহল গুনাগারী ভূমি অফিসের ওই জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা এবং ভাউন্ডারি ওয়াল দিতে সুকৌশলে বাঁধা প্রদান করছেন। উক্ত বিষয়ে সতর্ক না হলে প্রশাসন কঠোর হস্তে অবৈধ জবরদখলকারীদের প্রতিরোধ করবে বলে হুশিয়ারী উচ্চ করা হয়। একই সাথে বন বিভাগের জায়গা দখল, মব প্রতিরোধ, বাল্য বিবাহ ও মাদক ইয়াবা প্রতিরোধে বিভিন্ন কর্ম কৌশল ও পদক্ষেপ গ্রহণ করা হয়। তাছাড়া পানিতে ডুবে মৃত্যুর হার কমিয়ে আনতে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাঁতার প্রতিযোগীতা এবং সচেতনতা মুলত প্রোগ্রাম আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় এক প্রস্তাবে বাঁশখালীর চাস্বলে প্রিয় নবীজি (সা:) এর অবমানকারী প্রবীর দাশের বিষয়টি তাৎক্ষণিক হেন্ডিলিং ও সমাধানে ঝুঁকিপুর্ণ ও সাহসী ভূমিকা রাখায় উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানানো হয়।
 


সম্পর্কিত খবর