বান্দরবানের লামায় অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে ৩ সন্ত্রসীকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে লামার বাগান পাড়া এলাকা থেকে আটক করা হয়।
আটক হলেন- রহিম ত্রিপুরা(৩৮), তানিয়াল ত্রিপুরা (৩৬) হালি রাম ত্রিপুরা (৩১)।
স্থানীয়রা জানান, বুধবার রাতে লামা উপজেলার মিরিঞ্জা এলাকার প্যারাডাইস রিসোর্ট থেকে ম্যানাজার আবদুল খালেক (২০) কে তুলে নিয়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। সেখান থেকে
কৌশলে পালিয়ে এসে স্থানীয়দের
বিষয়টি জানান আবদুল খালেক। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে এলাকার লোকজন বাগান পাড়ার ভিবিন্ন স্থানে তল্লাশী চালিয়ে অপহরণের সাথে জড়িত তিন পাহাড়ি সন্ত্রাসীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে লামা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।