বরগুনার বামনায় সম্প্রীতি আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গিয়াছে মোঃ নাছিম ও পলাশের পরিবার।
ঘটনার বিবরনে জানাযায় উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া নিবাসী আব্দুস শহিদ হাওলাদারের পুত্র মোঃ নাছিম হাওলাদার ও মোঃ শামসুল হক হাওলাদারের পুত্র মোঃ পলাশ হাওলাদারের বসত ঘর গত ১৫ এপ্রিল সকাল সাড়ে আটটার দিকে বৈদ্যতিক শর্ট সার্কিট হয়ে মোঃ নাছিম হাওলাদারের ঘরে আগুন লেগে যায়। আগুন লাগার কিছু সময়ের মধ্যেই আগুনের লেলিহান ঘরের পাটাতনসহ চারপাশে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা পলাশের ঘরে লেগে যায়। মুহূর্তের মধ্যেই নাছিম এবং পলাশের ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। জলন্ত আগুনে আমসহ আম গাছ, জাম গাছ, কাঠাল গাছ, নারিকেল গাছ, সুপারী গাছসহ বিভিন্ন রকমের ফলের গাছ পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। রক্ষা পাইনি পাশের ঘরের ছাদে থাকা পানির ট্যাংকিও।
প্রত্যক্ষদর্শী পলাশের ঘরে ঘুমিয়ে থাকা ছোটবোন সুমি আক্তার জানান আমি ঘুমন্ত অবস্থায় বিকট শব্দ শুনতে পেয়ে সজাগ হয়ে যায় এবং সামনে দেখি নাছিম ভাইয়ের ঘরে আগুন জ্বলতেছে। তাৎক্ষণিক আমি ডাকচিৎকার দিলে আশেপাশের লোকজন চলে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু পরিতাপের বিষয় ততক্ষণে আমাদের ঘরে আগুন লেগে পুড়ে স্বল্প সময়েই ছাই হয়ে যায়।
নাছিমের স্ত্রী হালিমা বেগম জানান আমি আমার মেয়েকে প্রাইভেট পড়ানোর জন্য ঐ দিন সকাল সোয়া আটটার দিকে বাসা থেকে বের হয়ে যাওয়ার আনুমানিক পনের মিনিট পরে পাশের বাড়ীর মোবাইলের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার ঘরে শুধু দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আসতে আসতে দুটি বসত পুড়ে একেবারে ভষ্মিভুত হয়ে যায়।
পাশের একতলা বিল্ডিংকে রক্ষা করার জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা পুড়ে যাওয়া দুটি ঘরের নিভাতে সক্ষম হয়।
বর্তমানে আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবার দুটো একেবারে নিঃস্ব হয়ে পরেছে।