দেশের খবর

বামনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বরগুনার বামনায় গতকাল শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষ্যে “দুর্নীতির করাল গ্রাস, জাতিকে করে সর্বনাশ” এ প্রতিপাদ্য নিয়ে উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ্যের প্রত্যয়ে বামনা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জোমাদ্দার, বামনা সদর ইউপি চেয়ারম্যান এডঃ চৌধুরী কামরুজ্জামান, রামনা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম জোমাদ্দার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ ইউনুস আলী, সাধারণ সম্পাদক ও বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জী, সদস্য ও বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার প্রভাষক মোঃ জাকির হোসাইন প্রমুখ।

বামনায় বেগম রোকেয়া দিবস পালিত

বামনা(বরগুনা)উপজেলা সংবাদদাতাঃ

বরগুনার বামনায় গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে আলোচনা সভা ও জয়ীতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তযুদ্ধের সংগঠক এবং ফারিয়ালারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ার হোসেন মজনু খান, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু, বামনা সদর ইউপি চেয়ারম্যান এডঃ চৌধুরী কামরুজ্জামান, রামনা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম জোমাদ্দার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরীন জাহান প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টে উপজেলার পাঁচজন সফল জননী জয়ীতা নারীদেরকে সম্মাননা পুরুষ্কারে ভূূষিত করা হয়। এর মধ্যে বাংলা একাডেমীর চেয়ারম্যান ও কথা সাহিত্যিক ড. সেলিনা হোসেনের পক্ষে পুরুষ্কার গ্রহণ করেন তাঁর স্বামী মোঃ আনোয়ার হোসেন মজনু খান এবং সফল জননী নারীর ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়ীতা নুরজাহান বেগমের পক্ষে পুরুষ্কার গ্রহণ করেন তাঁর পুত্র বামনা সদর ইউপি চেয়ারম্যান এডঃ চৌধুরী কামরুজ্জামান সগির।



সম্পর্কিত খবর