দেশের খবর

বামনায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৪

বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর ডৌয়াতলা গ্রামের মোঃ আলী আকাব্বরের সহধর্মিনী মোসাঃ আকলিমা বেগম (৪৫) সহ ৫ যাত্রী ইজিবাইকে আজ শনিবার সকালে  বরগুনা যাওয়ার পথে বাইনচটকি, আলিসার মোরে পৌঁছলে  গরু ভর্তি টম টম এর সাথে ইজিবাইক অটো গাড়ীর মুখোমুখি সংঘর্ষে হয় এতে  ৫ জন গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বামনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার   আকলিমা বেগমকে মৃত্যু ঘোষনা করে।  ইজিবাইক অটো গাড়ীর ড্রাইভার বসিরসহ  গুরুত্বর আহত ৪জন কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বামনা থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল জানান ঘটনাটি পাথরঘাটা থানা এলাকায় তাই পাথরঘাটা থানায় হত্যা মামলা দায়ের হচ্ছে এবং লাশ ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে প্রেরণ করা হচ্ছে।



সম্পর্কিত খবর