দেশের খবর

বামনায় সড়ক দূঘটনায় কলেজ শিক্ষক নিহত

বরগুনার বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক সুব্রত হালদার (৩৫) আজ মঙ্গলবার  কলেজ করে বেলা ২ টার সময় নিজ বাড়ী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালি গ্রামে নিজে ড্রাইভ করে মটর সাইকেল যোগে যাওয়ার সময় বামনা পাথরঘাটা মহাসড়কের চালিতাবুনিয়া জরিনা বাজারে পৌছলে  ঢাকা পাথরঘাটা গামী মিজান পরিবহন সামনা সামনী তাকে চাপা দেয়। তার দুই পা ও মাথা থেতলে যায়। এসময় এলাকার   নজরুল পিতা রুস্তুম আলী গ্রাম  চালিতাবুনিয়া  তাকে উদ্ধার করে বামনা হাসপাতালে  নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত যোষনা করে।

প্রত্যক্ষদশী  সোহেল রানা পিতা ধলু গ্রাম  চালিতাবুনিা বলেন তাকে চাপা দিয়ে বাস ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

বামনা থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল বলেন মিজান পরিবহন আটক করা হয়েছে।ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।হত্যা মামলা দায়ের করা হয়েছে।



সম্পর্কিত খবর