সারাদেশের ন্যায় সিলেটের বালাগঞ্জে জনবল কাঠামো ও বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও)-এর কর্মকর্তা-কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।
১ ১ সেপ্টেম্বর রবিবার থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার অর্ধ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বালাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভুষন দাসের নেতৃত্বে এই কর্মসূচি পালন করে কর্মকর্তা ও কর্মচারীরা।