চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. এরশাদ উল্লাহ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা নির্ভর নয়, কর্মী নিভর দল। তাই কর্মীদেরকে আমাদের কাজে লাগাতে হবে।
শুক্রবার রাতে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় মেলা মঞ্চের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান নির্বাচনের সঠিক রোডম্যাপ ঘোষনার দাবী জানিয়ে বলেন, মানুষের অধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষনা করতে হবে।
বায়েজিদ থানা বিএনপি নেতা ও বিজয় মেলা কমিটির সদস্য সচিব মো. ইছমাঈলের সঞ্চালনায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগীতায় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইছমাইল বালী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, আরইউ চৌধুরী শাহীন, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ইকবাল চৌধুরী, সৈয়দ সেহাব উদ্দিন আলম, জাফর আহমদ, সাবেক কাউন্সিলর নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আজম, মো. ইউসুফ, বায়েজিদ থানা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন, পাঁচলাইশ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজিজ উদ্দিন মিন্টু, বায়েজিদ থানা বিএনপির সাবেক কমিটির সহ-সভাপতি আনিসুল ইসলাম বাবুল, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামশুল আলম, বায়েজিদ থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এমএইচডি চৌধুরী সেলিম, বিএনপি নেতা মোরশেদুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবছার, বায়েজিদ থানা মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম হেনা, ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী বিথী বেগম, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল করিম, কৃষক দল, চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সভাপতি এম সোলায়মান বাদশাহ, বিএনপি নেতা মো. ইব্রাহিম, মো. এনাম, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড সাবেক সহ-সভাপতি মো. বাদশাহ, সহ-সাধারণ সম্পাদক মো. ইয়াকুব, বিএনপি নেতা ইব্রাহিম হোসেন পুতুল, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. সেলিম, যুগ্ন সম্পাদক শাহাদাত হোসেন চাঁন মিয়া, নগর স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম প্রমূখ।
বায়ান্ন/প্রতিনিধি/একে