রাজনীতি

বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বায়ান্ন/আরএইচ/একে

 



সম্পর্কিত খবর