রাজনীতি

বিজয়ের ৫৪ বছরে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কম : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মহান বিজয়ের ৫৪ পেরিয়ে ৫৫ বছরে পা দিয়েছি। এই ৫৪ বছরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে অনেক ফারাক রয়ে গেছে।’ তিনি বলেন, ‘এই ৫৪ বছরে আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কম।’ আজ সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার উত্তর ঝাপুয়ায় আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসার দুই দশক পূর্তি ও আল-ঈমান স্মারক-২ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

 

মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘মুক্তিযুদ্ধ ছিল জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ। এই ৫৪ বছরে আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কম। আমরা ভালো মানুষ হতে পারিনি।’ তিনি সবাইকে চুরি, লুটতরাজ, দুর্নীতি, নারী নির্যাতনসহ দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিহার করে চরিত্রবান মানুষ হওয়ার অনুরোধ জানান।

 

 

এ ছাড়া বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি। 

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ‘আমাদের সমসাময়িক কিংবা কিছু আগে বা পরে পৃথিবীর বেশ কিছু রাষ্ট্র স্বাধীন হয়েছে। এসব দেশ কোথায় চলে গেছে। তাদের জিডিপি, মাথাপিছু আয়, রিজার্ভ প্রভৃতি উন্নয়ন সূচকগুলো ঈর্ষণীয়।

 



সম্পর্কিত খবর