চট্টগ্রাম প্রতিদিন

বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আমীর কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭

বিভিন্ন হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ নগরীর বিভিন্ন থানায় দায়েরকৃত ১৬ মামলার আসামী এবং ডাকাতির ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে আমীরকে  গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

গত ১১ আগস্ট  রাত আনুমানিক ৯টা ১৫মিনিটে  চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন সাবানঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-৭। এসময়  হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ নগরীর বিভিন্ন থানায় দায়েরকৃত ১৬ মামলার আসামী এবং ডাকাতির ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আমীর হোসেন জীবনকে আটক করা হয়।

 

জানা যায়, উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, চট্টগ্রাম মহানগরীর হালিশহর, ডবলমুরিং, পাহাড়তলী এবং আশের পাশের এলাকায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা ছিল আমীর এবং অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস,চাদাবাজী করতো বলে নিজ মূখে স্বীকার করে।

 

এছাড়াও  আসামী মোঃ আমীর হোসেন জীবন চট্টগ্রাম মহানগরীর বর্ণিত এলাকায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে উক্ত এলাকা হতে আত্মগোপণ করে নগরীর অন্য এলাকায় গিয়ে অবস্থান করত যাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করতে না পারে।

 

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায়  হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ১৬টি মামলা পাওয়া যায়। 

 

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

 

 

 

 



সম্পর্কিত খবর