দেশের খবর

বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন  গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪ জন পুরুষ অভিভাবক সদস্য, ১ জন মহিলা অভিভাবক সদস্য, ১ জন দাতা সদস্য, ২ জন পুরুষ শিক্ষক প্রতিনিধি, ১ জন মহিলা শিক্ষক প্রতিনিধি ও ১ জন সদস্য সচিব (প্রধান শিক্ষক) সহ মোট ১০ জন ভোটার তাদের রায় বা ভোট দেন। অত্র প্রতিষ্ঠানের সাবেক শরীরচর্চা শিক্ষক, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের বিশিষ্ট নেতা হাবিবুর রহমান দুলাল মাস্টার ভোটারদের রায়ে তথা সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনের উপস্থিতিতে এ নির্বাচন সম্পন্ন হয়। তিনি নির্বাচনের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। ম্যানেজিং কমিটির সচিব ও ভারপ্রাপ্ত প্রধান  শিক্ষক মজিবর রহমান জানান, সম্প্রতি পূর্বের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তার বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারী, নিয়োগ বাণিজ্যকরণের মাধ্যমে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে তাকে ম্যানেজিং কমিটির সদস্যরা অনাস্থা দেয়। ফলে সভাপতির পদটি শূন্য হয়ে যায়। এ কারণে নতুন সভাপতি নির্বাচন করা হয়। নতুন সভাপতির পদটি বৈধতা বা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে পাঠানো হয়েছে। 



সম্পর্কিত খবর