জাতীয়

বেইজিং পৌছেছেন প্রধান উপদেষ্টা

বেইজিংয়ে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনের উপমন্ত্রী সান ওয়েইডং। ছবি: সিএ প্রেস উইং

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০:২০ মিনিটের দিকে বেইজিংয়ে পৌঁছান। সিএ প্রেস উইং জানায়, চীনের উপমন্ত্রী সান ওয়েইডং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

এর আগে চীনে চারদিনের সরকারি সফরে বুধবার হাইনান প্রদেশে যান ড. ইউনূস। সেখানে যোগ দেন বিএফএ সম্মেলনে।  এরপর তিনি চীনের রাজধানীতে যান।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর