খুলনা

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিবৃতি প্রদান

সম্প্রতি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম-এর সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন-এর সৃষ্ট মনোমালিন্যের ঘটনাটি মীমাংসিত হয়েছে। তবে একটি পক্ষ এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে রবিবার (২৬ অক্টোবর) সকালে স্কুলের প্রধান শিক্ষক এক বিবৃতি দিয়েছেন।

 

আজ সকাল ১০টার দিকে নিজ অফিস কক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বিবৃতিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন বলেন:

 

"আমি মোঃ আহসানুল কবীর, প্রধান শিক্ষক, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, শার্শা, যশোর। গত ১৩/১০/২৫ ইং তারিখে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে, সভাপতি মহোদয়ের সাথে আমার মনোমালিন্য বা তিনি আমাকে মারধর করেছেন, এমন সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, যেটি আমার ভাবমূর্তি নষ্ট করছে। সভাপতির সাথে আমার কোনো দ্বন্দ নেই এবং এটি একটি মীমাংসিত বিষয়। আমি সকলকে অনুরোধ করব, এ বিষয়ে সংবাদ পরিবেশনসহ মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ রইল।"

 

প্রধান শিক্ষক বিবৃতিতে আরও উল্লেখ করেন, মনোমালিন্যের ঘটনাটি পরবর্তীতে উভয়ের মধ্যে মতৈক্যের ভিত্তিতে মীমাংসা ও নিষ্পত্তি হয়। কিন্তু একটি অতি উৎসাহী পক্ষ বিষয়টিকে রাজনৈতিক ইস্যু তৈরি করে সভাপতির বিরুদ্ধে বিষোদগার করছে, যা শিক্ষক এবং ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত অবমাননাকর ও মানহানিকর।



সম্পর্কিত খবর