কথায় আছেÑ ‘আশায় বাঁচে চাষা।’ তাই কবি রাজিয়া খাতুন চৌধুরাণীর ‘চাষী’ কবিতার কথায়- ‘সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা/দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা।’ সম্প্রতি কয়েক দিন সূর্যের দেখা নেই। চারদিক ঘন কুয়াশার চাদরে ঢাকা। সাথে কনকনে হিমেল হাওয়ায় প্রচন্ড শীত। জনজীবন একেবারে স্থবির। অত্যধিক ঠান্ডায় মানুষজনসহ পশু-পাখির জবুথবু অবস্থা। মানুষজন সাধ্যমত শীত বস্ত্র জড়িয়ে ও খড়কুটো জ্বালিয়ে কোন রকমে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা করেছে মাত্র। তবুও থেমে নেই বোরো রোপনের কাজ। প্রবাদে আছেÑ ‘লাজ নাই হাইলার, লাজ নাই জাইলার।’ এই কথাটি দেশের কৃষক সমাজে সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। কারণ- ঝড়, বৃষ্টি, রোদ, খরা ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করেই বেঁচে থাকার লড়াই করে। নতুন করে আশায় বুক বাঁধে তারা। তেমনি দেশের জেলে সমাজের সবাই নানা প্রতিকূলতা অতিক্রম করে জীবন সংগ্রামে টিকে থাকে। সব মিলিয়ে বেঁচে থাকার তাগিদে জীবন আর জীবিকার সন্ধ্যানে কৃষক সমাজ নিরলস কাজ করে যাচ্ছে। চলমান বৈরি আবহাওয়াতেও থেমে নেই বোরো ধান রোপনের কাজ। কবিতার ভাষায়Ñ ‘আমার দেশের মাটির ছেলে, নমি বারংবার/তোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার।’ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কৃষক সমাজেও এর ব্যতিক্রম নয়। কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বোরোর মৌসুমে ৫ হাজার ২০ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছিল। আশা করা যাচ্ছে এ বছরও তার চেয়ে কম হবে না।