চট্টগ্রাম প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের টেঁটাযুদ্ধ, একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নাসির উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোর ৬ টার দিকে সাচ্চু ও হারুন গোষ্ঠীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে দুপক্ষের লোকজন মাথায় হেলমেট, টেঁটা, বল্লম এসব দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাসির উদ্দিন গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



সম্পর্কিত খবর