দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাহ্মণবাড়িয়া -৫ (নবীনগর) আসনে সর্বমোট ১১ জন প্রার্থীর দাখিল করা মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ২ প্রার্থীর (স্বতন্ত্র) মনোনয়ন বাতিল হয়েছে।
আজ রোববার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাহ্মণবাড়িয়া রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম ওই ২ প্রার্থীর (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এদিকে একই আসনে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি'র) মনোনীত প্রার্থী জামাল সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কাগজপত্র যাচাই-বাছাই শেষে নয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং বাকি দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বি.টি.এফ), ইসলামী ঐক্যজোট, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ), জাতীয়পাটি (জাপা), তৃণমূল বিএনপি সহ স্বতন্ত্র ৩ সহ ১১ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।