দেশের খবর

মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কিশোরের

ঝিনাইদহের শৈলকুপায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে যুবকের বাঁশের লাঠির আঘাতে আসিফ হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

নিহত আসিফ ওই গ্রামের মহিদুল ইসলামের ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই গ্রামের যুবক আসিফ হোসেন কুমার নদে বরশি দিয়ে মাছ ধরছিল। সেসময় একই গ্রামের আমজেদ হোসেনের ছেলে সনি পানি ঘোলা করলে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সনি বাঁশ দিয়ে আসিফকে আঘাত করে। বাঁশের মাথার সূচালো অংশ আসিফের ঘাড়ে ঢুকে সে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে সনি।

 

 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত পলাতক সনিকে আটকের চেষ্টা চলছে।  

 



সম্পর্কিত খবর