দেশের খবর

ময়মনসিংহের নবাগত পুলিশ সুপার আখতার উল আলমের যোগদান

ময়মনসিংহের নবাগত পুলিশ সুপার মো. আখতার উল আলম গত ২১ ডিসেম্বর যোগদান করেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বিদায়ী পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম বিকেলে দায়িত্ব হস্তান্তর করে সবার ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নেন।

বিদায়ী পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম নবাগত পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর নিকট দায়িত্ব হস্তান্তরের সময় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

বিদায় লগ্নে ময়মনসিংহ জেলা পুলিশের সকল পুলিশ সদস্যদের হৃদয় ছিল ভারাক্রান্ত ও অশ্রুসিক্ত। তাদের বক্তব্য হচ্ছে- তার জ্ঞান, অভিজ্ঞতা, মহৎ কর্ম, সততা, অনুপ্রেরণা, মানবিকতা প্রত্যেক পুলিশ সদস্যের হৃদয় ছুঁয়ে গেছে, যা চির অমলিন হয়ে থাকবে।

উল্লেখ্য, ৩১ আগস্ট থেকে মাত্র ১১৩ দিনে নিষ্ঠা, জ্ঞান, সুকর্ম, সুশাসনে তিনি জেলার সকল স্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। মাত্র কিছু দিনে তিনি ময়মনসিংহ জেলা পুলিশের সকল স্তরের পুলিশ সদস্য এবং সাধারণ মানুষ সবার কাছেই হয়ে উঠেছিলেন পরম শ্রদ্ধার পাত্র, হয়ে উঠেছিলেন ‘প্রিয় পুলিশ সুপার’। জেলার পুলিশ সুপার  অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রসূত বদলিজনিত বিদায় বেলায় আবেগ ও ভালোবাসায় সিক্ত হলেন তিনি।

নবযোগদান কৃত পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন।



সম্পর্কিত খবর