গণমাধ্যম

ময়মনসিংহে সেঁচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম মিয়া (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে এ ঘটনা ঘটে।  ইব্রাহিম হোসেন ওই গ্রামের জনাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ইব্রাহিম বাড়ির পাশের মাঠে ধানের চারায় পানি দিতে যায়। এ সময় বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

 



সম্পর্কিত খবর