দেশের খবর

যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নেয় কলেজ কর্তৃপক্ষ। ভোরে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিবসটি পালনের কার্যক্রম শুরু হয়। এর পরে শহীদদের সম্মানে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা ও শোকের নিদর্শন স্বরূপ কালো পতাকা উত্তোলন করা হয়। গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আব্দুল হামিদের নেতৃত্বে- গভর্নিং বডির সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। প্রভাত ফেরির পরে কলেজ শহীদ মিনার বেদীতে ভাষা শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেই সাথে ভাষা শহীদদের সম্মানে দাড়িয়ে ১ মিনিট নীরবতাও পালন করা হয়। অতঃপর অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গভর্নিং বডির সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জ্ঞানগর্ভ বক্তব্য দেন। এ ছাড়া অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ আলম তালুকদার ও কলেজ শিক্ষক মোস্তানসিরুর রহমান মজনুসহ অনেকেই বক্তব্য দেন। সবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দু’আ করা হয়।



সম্পর্কিত খবর