জাতীয়

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত বছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকার রমজানের পুরো মাস জুড়ে বাজার স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে বলেও তিনি আশ্বাস দেন।

শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রেস সচিব বলেন, "সরকার বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রমজান মাসে ভোক্তারা যেন স্বস্তিতে নিত্যপণ্য ক্রয় করতে পারেন, সে লক্ষ্যে নিয়মিত মনিটরিং চালানো হচ্ছে।"

তিনি আরও জানান, সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আমদানি প্রক্রিয়াকে সহজ করেছে এবং পাইকারি ও খুচরা বাজারে নজরদারি জোরদার করা হয়েছে।

রমজানে বাজার স্থিতিশীল রাখতে সরকারের এসব পদক্ষেপ কতটা কার্যকর হয়, তা নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়ার দিকেও নজর থাকবে।

বায়ান্ন/এএস/একে

 



সম্পর্কিত খবর