দেশের খবর

রূপগঞ্জে মন্ত্রীর এপিএস এমদাদের ভোট কেন্দ্র দখলের চেষ্টা!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাট ও বস্ত্রমন্ত্রীর গোলাম দস্তগীর গাজীর সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল হকের বিরুদ্ধে ভোট কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভোট শুরুর পর দেড় শতাধিক কর্মী নিয়ে তিনি কেন্দ্রে প্রবেশ করেন।

 

এতে উপস্থিত ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

জানা যায়, রূপগঞ্জের চনপাড়ার ৯ নং ওর্য়াডের নবকিশলয় হাইস্কুল অ্যান্ড গার্লস কলেজ, আল আমিন একাডেমি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে তাকে ঘুরতে দেখা যায়। এসময় এমদাদুল হকের সঙ্গে বিতর্কিত নারী ইউপি সদস্য রিতা আক্তার ও চনপাড়ার আরেক বিতর্কিত স্থানীয় ইউপি সদস্য শমসের ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরাও ছিল।

 

ভোটারদের অভিযোগ, মন্ত্রী গাজীর সঙ্গে শত্রুতা করে এই এলাকায় বসবাস করা সম্ভব নয়। তাই ভোটের মাঠে ভীতি সৃষ্টি করার জন্য চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নিয়ে শোডাউন দিচ্ছে তার এপিএস। যাতে ভোটাররা ভীত থাকে।

 

এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটারিং কর্মকর্তা আহসান  মাহমুদ রাসেল জানান, এই বিষয়টি আমার জানা নেই। তবে খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পর্কিত খবর