জাতীয়

শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন, নিহত ৪

রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেলে অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। নিহত চারজনই পুরুষ। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। 

সোমবার (৩ মার্চ) দুপুর ১২টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিসে এ খবর আসে। পরে বারিধারা ফায়ার স্টেশনের ০২ টি  ইউনিট দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতের তথ্য জানিয়ে ফায়ার সার্ভিসের বার্তায় বলা হয়েছে, নিহতদের লাশ ছয় তলায় পাওয়া গেছে, একটি বাথরুমের ভিতরে তিনটি সিঁড়ির গোড়ায়। 

সিড়ির দরজা তালা মারা ছিল বলে ফায়ার সার্ভিসের বার্তায় জানানো হয়।

বায়ান্ন/পিএইচ



সম্পর্কিত খবর