দেশের খবর

শেখ মুজিবুরের মতো শেখ হাসিনাও বাকশাল কায়েম করেছিল: কাজী মনিরুজ্জামান

বিজিএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান যেভাবে দেশে বাকশাল কায়েম করেছিলেন ঠিক তেমনি ভাবে তার মেয়ে শেখ হাসিনা গত ১৫ বছরে দেশে অঘোষিত বাকশাল কায়েম করেছিল। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় তারাবো পৌরসভার বরাবো এলাকায় রূপগঞ্জ পরিষদের কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমরা ৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করলেও দেশের মানুষ স্বাধীনতা উপভোগ করতে পারেনি। ২০০৮ ও ১৮ সালের নির্বাচনে আমি বিএনপি থেকে এমপি নির্বাচন করেছি। তখন আমি প্রার্থী হয়েও আমার ভোট দিতে পারিনি। তখন দিনের ভোট রাতে হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশ পূর্নগঠন করতে ৩১ দফা ঘোষনা করেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন করতে আমরা সবাই কাজ করে যাবো। 

এসময় কামরুল ইসলাম কামালকে সভাপতি ও সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের কমিটি ঘোষনা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, সেলিনা রহমান, জেলা জিয়া পরিষদের সভাপতি নাজির আহমেদ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমানসহ আরো অনেকে।

 



সম্পর্কিত খবর