দেশের খবর

শ্রীপুরে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা ও আইনজীবীদের সাথে মত বিনিময়

গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা ও আইনজীবীদের সাথে মত বিনিময় করেন গাজীপুর-৩ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত  নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলীর টুসি।

 

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় শ্রীপুর মুক্তিযোদ্ধা ও গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় ইউনিয়নের আইনজীবীদের আয়োজনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

 

সকাল ১০টার দিকে প্রথমে অধ্যাপিকা রুমানা আলীর টুসি এর নৌকা প্রতিক বিজয়ী করার লক্ষে গাজীপুর-৩ আসনের আইনজীবীদের সাথে মতবিনিময় সভা করেন। পরে দুপুর ১২টার দিকে গাজীপুর-৩ আসনের শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করে।

 

মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় শ্রীপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপিকা রুমানা আলীর টুসি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান। বিশেষ বক্তব্য রাখেন শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান সহ গাজীপুর-৩ আসনের বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা।

 

এর আগে শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় ইউনিয়নের আইনজীবীদের সাথে মতবিনিময় সভা করেন।

 

মতবিনিময় সভায় অধ্যাপিকা রুমানা আলীর টুসি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকা মার্কার পক্ষে সকলকে কাজ করার জন্য আহ্বান ।



সম্পর্কিত খবর