দেশের খবর

সরিষাবাড়ীতে ধান-চাল সংগ্রহ শুরু

প্রতি বছরের ন্যায় এবারো জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার থেকে সরকারিভাবে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। 

সরিষাবাড়ী খাদ্যগুদামের ওসি-এলএসডি আশিসুল ইসলাম জানান, এবারের আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ ১২ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সরকার তালিকাভুক্ত কৃষকদের নিকট থেকে ৫শ’৮৭ মেট্রিক টন আমন ধান ক্রয় করবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। অপরদিকে তালিকাভুক্ত মিলারদের নিকট থেকে ৪শ’৭৪ মেট্রিক টন চাল ক্রয় করবে। প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা। এ কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রাকৃতিক বা যান্ত্রিক ত্রুটি না দেখা দিলে নির্ধারিত সময়ের মধ্যেই আমন মৌসুমের ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ হবে।



সম্পর্কিত খবর