দেশের খবর

সরিষাবাড়ীতে লক্ষ্যমাত্রা ছাড়াবে আমনের উৎপাদন

জামালপুরের সরিষাবাড়ীতে চলতি মৌসুমে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়ানোর সম্ভাবনা রয়েছে।

বাঙালি প্রতিটি গৃহস্থের চিরচেনা পরিচিতি ছিল- ‘গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ।’ তাই এক সময় ‘ দুধে-ভাতে বাঙালি’ পরে ‘মাছে-ভাতে বাঙালি’ এ পরিচয়ই বহন করত। কালের পরিক্রমায় এখন ‘ডালে-ভাতে বাঙালি’ পরিচয় ধারণ করেছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শতকরা ৯০ ভাগই বাঙালিই কৃষক। কৃষি কাজ হলো প্রধান পেশা। তাই প্রতিটি বাঙালিই ধান চাষের পাশাপাশি গরু পালন ও মাছ চাষ করে থাকে। ধানই হলো প্রধান খাদ্যশস্য। এ কারণে বাঙালির ভাতের অভাব হয় না। কবি ভারত চন্দ্র রায়গুণাকর তার ‘অন্নদামঙ্গল’ কাব্যগ্রন্থের ‘আমার সন্তান’ কবিতায় উল্লেখ করেছেন- ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।’

সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ১৫ হাজার ২শ’২০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর বিপরীতে উৎপাদনের লক্ষ্যমাত্রা  নির্ধারণ করা হয়েছিল- ৬০ হাজার ২শ’৭১ মেট্রিক টন। সূত্র আরও জানায়, এবার আমনের বাম্পার ফলন হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত সোনার তরী কবিতার এ চরণটি উল্লেখ করছি- ‘আমারি সোনার ধানে গিয়েছে ভরি।’ 



সম্পর্কিত খবর