চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযানে সড়ক পরিবহন আইনে মামলা ও জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযানে নানা অপরাধে সড়ক পরিবহন আইনে ২৮টি মামলায় ৭৭ হাজার ৬০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার সময় সাতকানিয়ার কেরানীহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
 
এসময় মোটরযানের ড্রাইভারদের লাইসেন্স, গাড়ির রেজিষ্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন রুট পারমিট, হেলমেট পরিধান ইত্যাদি চেক করা হয় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২৮টি মামলায় মোট ৭৭ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। 
 
মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম বিআরটিএ অফিসের মোটর‍যান পরিদর্শক মো: শাহাদাত হোসেন ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
 
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।


সম্পর্কিত খবর