জাতীয়

সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চকরিয়ায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবির

বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে মোতায়েন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন উপায়ে দুঃস্থ ও অসহায় মানুষের সহায়তায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় গত জানুয়ারি মাসে চকরিয়া ওয়ার সিমেট্রি এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবির এর আয়োজন করা হয়। আইএসপিআর

WhatsApp Image 2025-03-12 at 14.05.24_76d1bf85

সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা, চট্টগ্রাম ও রামু থেকে আগত চারজন চক্ষু বিশেষজ্ঞ উক্ত অঞ্চলের ৮৬৫ জন রোগীর চোখের চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করেন। সেনাবাহিনীর অর্থায়ন ও ব্যবস্থাপনায় ২৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়। দূর দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা ব্যক্তিবর্গের খাবার ও যাতায়াতের বিশেষ ব্যবস্থাও রাখা হয়। সফল অপারেশন শেষে পরিপূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পাওয়া ব্যক্তিবর্গ এই আয়োজন এর জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

WhatsApp Image 2025-03-12 at 14.05.38_2936aac6

এ ধরনের বিশেষ চিকিৎসা ও চক্ষু শিবির, দেশের প্রান্তিক জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিতে বহুলাংশে সহায়তা করবে বলে আশা করা যায়।

বায়ান্ন/একে

 



সম্পর্কিত খবর