দেশের খবর

সৈয়দপুরে কানাডা ও অস্ট্রেলিয়ার ভিসা প্রতারক চক্রের এক সদস্য আটক

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ২ নং কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ কাজীপাড়া থেকে মো. হাবিব (২২) নামে একজন ভিসা প্রতারক চক্রেরের সদস্যকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। মো. হাবিব সিপাইগঞ্জের ফকিরপাড়ার আব্দুস সাত্তারের ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে। মো. হাবীব প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে কানাডা এবং অস্ট্রেলিয়ার ভিসা প্রদানের নামে প্রতারণা করে আসছিল। এ প্রতারণার ফাঁদে পরে অনেক প্রবাসী তাকে টাকা প্রদান করে প্রতারিত হয়েছে। এমন অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্তের নির্দেশে পুলিশ গত (২৯ জানুয়ারী) সোমবার রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করে হাবিব'কে আটক করা হয় । এ ঘটনায় সৈয়দপুর থানার উপ-পরিদর্শক অপূর্ব চন্দ্র সরকার নিজে বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।

 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারনার সাথে নিজে এবং আরো কয়েকন জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি আরও বলেন, মাদক, জুয়া, ভিসা, এবং অনলাইন প্রতারক চক্র সদস্যদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 



সম্পর্কিত খবর