বগুড়ায় বেড়ানোর কথা বলে হোটেল কক্ষে নিয়ে স্ত্রী সন্তানকে জবাই করার চাঞ্চল্যকর ও আলোড়িত নৃশংস খুনের ঘটনায় শহর জুড়ে তোলপাড় চলছে। কেন এই নৃশংস হত্যাকান্ড ও এক বছররের শিশু কাফিকে মায়ের সঙ্গে হত্যার পর বিচ্ছিন্ন মস্তক পাষান্ড পিতা কেন করতোয়া নদীতে নিক্ষেপ করলো সে প্রশ্ন এখন সবার। তবে হত্যাকারী হিসাবে আটক আজিজুরের পরিকল্পনা ছিলো জবাই করার পর স্ত্রী-সন্তানকে গুম করে ফেলা। এদিকে রবিবার বিকালের পর সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত দিনভর রাজশাহী থেকে আসা ডুবরী দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় নদীতে নিক্ষেপ করা শিশুর বিচ্ছিন্ন্ মস্তকের সন্ধান করেও তা পায়নি। অপরদিকে জোড়া খুনের ঘটনায় বগুড়ার শাজাহানপুর থানায় হত্যাকারী হিসাবে গ্রেফতারকৃত আজিজুল হককে প্রধান আসামী এবং তার পিতা হামিদুর রহমানকে হুকুমের আসামী করে মামলা হয়েছে। নিহত গৃহবধু আশামনির বাবা আশাদুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। অপর দিকে মা ও তার শিশু সন্তানের (মস্তক বিহীন) ময়নাতদন্ত করে লাশ দুপুরে পরিবারের নিকট হস্তান্তর করা হেেয়ছে।
রবিবার বিকালে রাজশাহী থেকে আসা ডুবরী দল শহরের রেলওয়ে ব্রীজের নীচে এক বছরের শিশু আব্দুল্লাহ আল কাফির বিচ্ছিন্ন মস্তকের খোঁজে তল্লাশি চালায়। আজিজুল বেড়ানোর কথা বলে শ^শুর বাড়ি থেকে স্ত্রী আশামনি ও সন্তান কাফিকে নিয়ে শাজাহানপুরের বনানী এলাকার শুভেচ্ছা হোটেলে ভিন্ন নাম দিয়ে ওঠার পর তাদের জবাই এবং পরে শিশু সন্তানের বিচ্ছিন্ন মস্তক নদীতে নিক্ষেপ করে। পরে সে হোটেল থেকে গ্রেফতার ও হোটেলের কক্ষ থেকে লাশ উদ্ধারের নৃশংস ঘটনা আলোড়ন তোলে। পুলিশের একটি সুত্র জানায়, আজিজুল স্ত্রী ও শিশু পুত্রকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে গুম করার পরিকল্পনায় বস্তা নিয়েছিলো। এজন্য একদিন সময়ের জন্য হোটেলে অগ্রীম টাকা দেয়ার জন্য হোটেলে গিয়েই ধরা পড়ে যায়। হত্যার পরেই নিজ শিশু সন্তানের বিচ্ছিন্ন মস্তক ব্যাগে নিয়ে শহরের বিভিন্নস্থানে ঘোরা ফেরা করে নিরাপদ ভেবে করতোয়া নদীর রেলওয়ে ব্রীজের ওপর থেকে ফেলে দেয়। পুলিশ সুত্র জানিয়েছে পারিবারিক দ্বন্দের কারনেই আজিজুল ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে নিজের স্ত্রী ও শিশু সন্তানকে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে আজিজুল শ^শুড়ের নিকট টাকা চেয়েছিলো। এছাড়া শ^শুর বাড়ির পারিবারিক অবস্থানে এবং বৈবাহিক ভাবে সুখী ছিলো না। এজন্য সে এই সর্ম্পককে জীবন থেকে মুছে ফেলতে চেয়েছিলো। সোমবার সকালে পুলিশ ফায়ার সাভির্সের একটি টিম ও রাজশাহী থেকে আসা ডুবরী দলী আজিজুলের দেখানো জায়াগা অনুযায়ি পুনরায় নদীর কচুরীপানা সরিয়ে তল্লাশি শুরু করে। এসময় ঘাতক হিসাবে আটক আজিজুলকে সেখানে নিয়ে আসা হলে লোকজন ঘৃনাভরে নানা উক্তি করেন। তবে তার মুখ ছিলো ঢাকা। রাজশাহী থেকে আসা ৩ জন ডুবরীসহ ফায়ার সার্ভিসের একটি টিমের সঙ্গে বগুড়া ফায়ার সার্ভিসের একটি টিম তল্লাশিতে যোগ দেয়। এসময় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নদীর দু’ পাশের্^ হাজার হাজার উৎসুক জনতা ভীড় করে। বিকাল ৫ টার দিকে ফায়ার সার্ভিসে ডুবরী দলসহ তল্লাশি টিম দ্বিতীয় দিনের তল্লাশি স্থগিত করেন। এদিকে শাজাহানপুর থানা পুলিশ জানিয়েছে আটক আজিজুল ও তার পিতাকে সোমবার আদালতে পাঠান হয়েছে। তারা আশা করছেন আজিজুল স্বীকারোক্তি মুলক জবানবন্দী দিতে পারেন।