খুলনা

ড়াইল ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নড়াইল ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন্সের উত্তর পাশে মাদরাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— বল্লারটোপ আইডিয়াল কলেজের অধ্যক্ষ এম এম সাঈদুর রহমান।

 

অত্র মাদরাসা ও এতিমখানার সভাপতি কে এম আখতারুজ্জামান ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— আল-আরাফাহ ইসলামী ব্যাংক নড়াইল শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট সুলতান মাহমুদ, ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের পরিচালক এম এম কারুজ্জামান কামরুল, প্যারাডাইস একাডেমির পরিচালক আবু মুসা, আনোয়ারুল কবির রিপন, মাদরাসার প্রিন্সিপাল মুফতি শরিফুল আকবর লিংকনসহ অনেকে।

 

প্রধান অতিথি অধ্যক্ষ এম এম সাঈদুর রহমান বলেন, বর্তমানে মাদরাসা শিক্ষার্থীরা দেশে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছেন। চিকিৎসক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়সহ সব ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রয়েছে। আশা করছি, নড়াইল ফাতেমা (রাঃ) মহিলা মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা ভালোভাবে পড়ালেখা করে ব্যক্তিজীবনের পাশাপাশি দেশ এবং জাতির কল্যাণে কাজ করবেন। শিক্ষা বিস্তারে ভূমিকা রাখবেন।

 

এদিকে ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের পরিচালক এম এম কারুজ্জামান কামরুল বলেন, অত্র মাদরাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এসে মেধাবী শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, মেধার বিকাশ এবং খেলাধূলার ক্ষেত্রে অবদান রাখায় খুব ভালো লেগেছে। শিক্ষার্থীরা এ ধারা অব্যাহত রাখলে ভবিষ্যতে আরও ভালো করবেন। তাঁদের মেধা বিকাশসহ স্বাস্থ্যসেবায় উদ্বুদ্ধ করতে আমাদের হাসপাতালে (ভিক্টোরিয়া স্পেশালাইজড) জরুরি বিভাগে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। এছাড়া এই মাদরাসার শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যকার্ড করে দেওয়া হবে। এই স্বাস্থ্যকার্ডের মাধ্যমে তাঁরা বিভিন্ন ধরনের পরামর্শ ও সেবা পাবেন।

 

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, এখানে নূরানি, হেফজ, জামাত ও সাধারণ বিভাগ রয়েছে।

 


সম্পর্কিত খবর