১০ ডিসেম্বরের মধ্যে সারাদেশের বিভিন্ন প্রান্তে থাকা এ সব জমি থেকে অবৈধ দখল নিজ নিজ উদ্যোগে সরানোর নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এরমধ্যে নিজ উদ্যোগে অবৈধ দখল সরানো না হলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারি দেওয়া হয়েছে।
সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের ভূমি শাখার জারি করা গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকার রেলওয়ের অবৈধভাবে দখল করা ভূমি দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্যে রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের অবৈধভাবে নির্মিত সব স্থাপনা/অবকাঠামো আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হলো।
ওই সময়ের পরে বাংলাদেশ রেলওয়ের ভূমি অবৈধ দখল মুক্ত করতে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণবিজ্ঞপ্তিতে সর্ব সাধারণকে রেলওয়ের সম্পত্তি রক্ষার্থে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।
এরআগে চলতি বছরের ১৬ মার্চ রাজবাড়ীর পাংশা উপজেলায় সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন সারা দেশে রেলের ২৩ হাজার একরের বেশি জমি বেদখল হয়ে আছে। অনেকে ভুয়া কাগজপত্র তৈরি রেলের জমি ভোগদখল করছে। রেল তাদের জমি দখলে নেওয়ার চেষ্টা করছে, উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে।
ঢাকায় একেকটি জমির দাম শত শত কোটি টাকা। বঙ্গবাজার জমিটি রেলের উল্লেখ করে তিনি বলেছিলেন ঢাকায় এমন ১১টি জমির ওপরে একটি স্বায়ত্তশাসিত সংস্থা মার্কেট নির্মাণ করছে। মার্কেটগুলোর কাজ বন্ধ করে রেখেছি বলেও দাবি করেছিলেন তিনি।
বায়ান্ন/এসএ